Thursday, June 11, 2026

তৃণমূল অফিসে ভাঙচুর কোচবিহারে, অভিযোগ অস্বীকার বিজেপির

Date:

Share post:

রাতের অন্ধকারে ঘোগারকুঠি কালীবাড়ি তৃণমূল(TMC) কার্যালয়ের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পোস্টার, ফেস্টুন ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কালীবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন:‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

দলীয় সূত্রে জানা যায়, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে শনিবার সকালে দলীয় কর্মীরা গিয়ে দেখতে পান, কার্যালয়ে লাগানো পতাকা, ফেস্টুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও দলীয় কার্যালয়ের ভিতরে ফ্যান সহ অন্যান্য জিনিস তছনছ করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দলীয় কার্যালয়ে ভিড় জমে যায়। এলাকায় মিছিল করে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে প্রচুর গাড়ি আটকে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের অঙ্গে কথা বলে অবরোধ তোলে। যদিও বিজেপির দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপি এ ধরণের রাজনীতি করে না। তাঁদের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকজন এটা করে বিজেপির বদনাম দিচ্ছে।

Advt

Related articles

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম...