Saturday, June 27, 2026

রাজ্যের উন্নয়নে অংশ নিতে চেয়ে নবান্নে চিঠি টাটাদের

Date:

Share post:

সিঙ্গুর (singur)এখন অতীত৷ বাংলায় ফের বিনিয়োগের আগ্রহ দেখালো টাটা প্রোজেক্টস (Tata projects) এ রাজ্যের বিভিন্ন সরকারি পরিকাঠামো নির্মাণ প্রকল্পে অংশ নিতে চায় টাটারা৷ নবান্ন (Nabanno)সূত্রে খবর, এ জন্য রাজ্য সরকারকে চিঠিও দিয়েছে টাটা প্রোজেক্টস। সিঙ্গুর আন্দোলনের জেরে এতদিন টাটাদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্কই ছিলোনা। বরফ যে গলছে, তার ইঙ্গিত মিলেছে টাটাদের এই চিঠিতে৷ রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ধারনা, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব হ্রাস করে টাটারা এই রাজ্যে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখানোয় আগামী নির্বাচনে সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে তৃণমূল ।

টাটা গ্রুপের অন্যতম সংস্থা টাটা প্রোজেক্টস দেশ-বিদেশে বড়মাপের পরিকাঠামো নির্মাণের কাজ করে। ওই সংস্থার পূর্বাঞ্চলীয় শীর্ষকর্তা শান্তনু বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন৷ চিঠিতে বলা হয়েছে, বাংলার উন্নয়নে টাটা প্রোজেক্টস অংশগ্রহণ করতে চায়৷ রাজনৈতিক মহলের বক্তব্য, টাটাগোষ্ঠীর এই চিঠি ভোটের আগে নিশ্চিতভাবেই ব্যবহার করতে পারে তৃণমূল। রাজ্যের শিল্পায়নের হাল নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন এই টাটারাই। একই কথা বিরোধীদের মুখেও৷ সে সবের জবাব দেওয়ার হাতিয়ার টাটাদের এই প্রস্তাব৷

আরও পড়ুন:‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

Advt

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...