Thursday, June 11, 2026

দুই দেশের সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-দিল্লি

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা): সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে ঢাকা-দিল্লি। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে উভয়পক্ষ একমত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দিল্লিতে শুক্রবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন
পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বৈঠকে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে করোনা ভ্যাকসিন, বাণিজ্য, কানেক্টিটিভিটি, বিদ্যুৎ-জ্বালানি, পানি বণ্টন ইত্যাদি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে স্বরাষ্ট্র, বাণিজ্য এবং পানিসম্পদ সচিবদের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে বৃহস্পতিবার সকালে দিল্লি গিয়েছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্তের বিষয়টি এবারের দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যেতে চেয়েছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় সেই সফর বাতিল হয়।

আরও পড়ুন-‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

Advt

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...