Wednesday, June 3, 2026

দল ভাঙানোয় দাঁড়ি! নির্বাচনের আগে আর কাউকে নেবে না বিজেপি, জানালেন কৈলাস

Date:

Share post:

বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে বাংলায় আস্তিন গোটাতে শুরু করেছে গেরুয়া শিবির। এসেছে দলবদলের জোয়ার। দফায় দফায় তৃণমূলসহ একাধিক দলের বহু ঘুটিকে থলেতে পুরেছে বিজেপি। এই তালিকায় সর্বশেষ ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee) সহ ৬ তৃণমূল নেতা। সম্প্রতি দিল্লিতে গিয়ে অমিত শাহের বাড়িতে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। তবে নির্বাচনের আগে এবার থলের মুখ বন্ধ করতে চলেছে রাজ্য বিজেপি। অন্তত তেমনটাই দাবি করলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya)।

বঙ্গ নির্বাচন প্রসঙ্গে শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘নির্বাচনের আগে নতুন করে কাউকে বিজেপিতে যোগদান বন্ধন রাখছি আমরা।’ রাজনৈতিক মহলের তরফে বিজেপির হঠাৎ এহেন সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ তুলে ধরা হচ্ছে। হতে পারে বঙ্গে আস্তিন গোটানোর আগে যে সকল নেতৃত্বকে দলে যোগদান করানোর লক্ষ্য নিয়েছিল বিজেপি, তা সফল হয়ে গেছে। পাশাপাশি রাজনৈতিক মহলের আরো একটি অনুমান, এভাবে একের পর এক ভিন দলের নেতাকে দলে পদ দেওয়ায় বিজেপি(BJP) কর্মীদের মধ্যে ক্ষোভ প্রশমিত হচ্ছে। পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে অনুমান করেই আপাতত যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:থাকতে হবে আজীবন পুলিশের নজরদারিতে, অপরাধীদের তালিকায় নাম কাফিল খানের

যদিও কৈলাস বিজয়বর্গীয় এই মন্তব্যের আভাস অনেকদিন আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি তিনি জানান, দরজা খুলে দেখেছি ঠিকই তবে আস্তে আস্তে তা ছোট করছি। এখনো সুযোগ রয়েছে যার যার ঢোকার ইচ্ছে ঢুকে পড়ুন। এবার দরজা বন্ধ হয়ে যাবে। তবে সম্প্রতি কোন কোন মন্ত্রী ও সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন তাদের একটি তালিকা প্রকাশ এনেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম তুলে ধরেছিলেন তিনি। এদের মধ্যে রাজীব বিজেপিতে যোগ দিলেও বাকিতে তরফ থেকে তেমন কোনও উদ্যোগ এখনো দেখা যায়নি। ফলে সৌমিত্রের বক্তব্য যদি সঠিক হয়, তবে বিজেপি এখনই দরজা বন্ধ করবে কিনা তা নিয়ে জল্পনা রয়েইছে।

Advt

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...