Monday, April 6, 2026

চলে গেলেন প্রাক্তন ডিজি পার্থ ভট্টাচার্য

Date:

Share post:

আজ রবিবার ছিল তার জন্মদিন। আর সেদিনই  ঘটে গেল বিপত্তি । চলে গেলেন প্রাক্তন ডিজি পার্থ ভট্টাচার্য। রবিবার সকালে সল্টলেকের বাড়িতে ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। মুহূর্তে
সল্টলেকে, আইএ ব্লকের ১৮৩ নম্বর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন স্ত্রী শ্যামাশ্রী বসু, ছেলে ও মেয়ে। পরিবার সূত্রেই জানা গিয়েছে যে রবিবার ছিল প্রাক্তন ডিজির জন্মদিন। আর আজই তিনি প্রয়াত হলেন।
তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। রাজ্য এবং কলকাতা পুলিশের কর্তারাও তাকে শ্রদ্ধা জানান।। কেওড়াতলা মহাশ্মশানে প্রাক্তন পুলিশ কর্তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...