Thursday, June 25, 2026

‘দুয়ারে সরকার’ প্রচারের সময় রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

রাতের অন্ধকারে রক্তাক্ত তৃণমূল কর্মী। অভিযোগের তির গেরুয়া শিবিরে দিকে। ভোটের মুখে ফের উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা।

জানা গিয়েছে, দুয়ারে সরকার প্রকল্প প্রচারের সময়ই বিজেপি কর্মীরা হামলা চালায় তৃণমূল নেতার ওপর। মালদহের হরিশ্চন্দ্রপুরের রামপুরে শনিবার রাতে ওই হামলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে ওই বিজেপি সমর্থক দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এদিকে হামলায় গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আম্বার কে মারধরে জড়িত থাকার অভিযোগে জাবেরুল ইসলাম তার তিন ছেলে, সাজেদুল ইসলাম, সজুল হক,মিস্টার শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাতে অভিযুক্তদের খোঁজে হানা দিলেও তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আম্বার রামপুর বুথের প্রাক্তন তৃণমূল সভাপতি। নতুন কমিটি গঠন না হওয়ায় ওই এলাকায় আপাতত তিনি নেতৃত্বে রয়েছেন।

আরও পড়ুন-স্মৃতি থাকলেও অমিত অনুপস্থিতিতে ডুমুরজলার মূল ফোকাস রাজীবেই

Advt

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...