Friday, March 20, 2026

এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ, জল্পনা তীব্র

Date:

Share post:

রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়ের পর এবার হিরণ৷

টলিপাড়ায় জোর জল্পনা, এবার বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন এক সময়ে যুব তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। জোড়া ফুল (TMC) ছেড়ে এবার পদ্মফুল হাতে তুলে নিতে চলেছেন টলি পাড়ার অন্যতম এই মুখ।

একুশের ভোটের আগে রাজনীতির জগতের পাশাপাশি ঘন ঘন দলবদলের ঘটনা ঘটছে টলি পাড়াতেও৷ টলিউডের (Tollywood) রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক রায়-সহ একাধিক অভিনেতার রাজনৈতিক শিবির বদলের খবরে আপাতত সরগরম ভোটবাজার৷ বিজেপিতে (BJP) যোগ দিতে শনিবার দিল্লি উড়ে গিয়েছে রুদ্রনীল। এরই মধ্যে সূত্রের খবর, হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক পরিচয় পালটাতে চলেছেন৷ যে কোনও দিনই নাকি হিরণ পদ্ম -পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবর৷

আরও পড়ুন- মোদি – অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ অনুব্রতর

Advt

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...