Friday, March 20, 2026

সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখানে তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের তৃণমূল কর্মীদের নিয়ে একটি সভা করার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। ওইদিনই শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরে আসার আগে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলে খবর। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের খবরে উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরা। ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরে ভালো হয়নি রাজ্যের শাসকদলের। এই কারণেই এবার সেখানে বাড়তি নজর দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো- এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পিছিয়ে থেকে দুরন্ত জয় বাগানের, জোড়া গোল রয় কৃষ্ণার

Advt

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...