Saturday, April 4, 2026

মোদির রেডিওবার্তার পরেই পাল্টা চ্যালেঞ্জ কৃষকনেতা টিকায়েতের

Date:

Share post:

কৃষক আন্দোলনের দিকে ইঙ্গিত করে রবিবার সকালেই মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) বলেছিলেন, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় মর্মাহত গোটা দেশ। মোদির এই রেডিওবার্তার পরেই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কৃষক আন্দোলনের (farmers protest) অন্যতম সংগঠক ও নেতা রাকেশ টিকায়েত (rakesh tikait)। প্রধানমন্ত্রীর উদ্দেশে কৃষকনেতার পাল্টা আবেদন, কেউ জাতীয় পতাকার (national flag) অবমাননা করে থাকলে তাকে গ্রেফতার করুন।

প্রসঙ্গত, এদিন রেডিওতে মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভ ও ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে যা ঘটেছিল তা নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত। মোদির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে
রবিবার কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, জাতীয় পতাকা সকলের। যারা তার অপমান করেছে, সরকারের উচিত তাদের সকলকে গ্রেফতার করা।

২৬ জানুয়ারি লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননার নিন্দা করে কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই দাবি করেছে, কৃষক আন্দোলনের বদনাম করতে ও মানুষের দৃষ্টি মূল বিষয় থেকে ঘুরিয়ে দিতে বিজেপির ঘনিষ্ঠ লোকজন এই কাণ্ড করেছে। ঘটনাচক্রে, লালকেল্লায় শিখদের ধর্মীয় পতাকা ওড়ানোর যে ঘটনাকে ঘিরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, তার মূল অভিযুক্ত বিজেপির ঘনিষ্ঠ পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দীপ সিধু। বিজেপি সাংসদ সানি দেওলের সহযোগী এই দীপ সিধুর ছবি দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। লালকেল্লা কাণ্ডের পর তার নামে এফআইআর দায়ের হতেই বেপাত্তা এই ব্যক্তি।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে বিভিন্ন অঞ্চল মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...