Monday, March 23, 2026

খেলাধুলায় উৎসাহ দিতে এবার পড়ুয়াদের ফুটবল বিতরণের ভাবনা রাজ্য সরকারের

Date:

Share post:

সাইকেল, বই, খাতা, পোশাক, জুতো এবং ট্যাবের পর এবার পড়ুয়াদের ফুটবল বিতরণের ভাবনা রাজ্য সরকারের। করোনা অতিমারির জেরে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা পাঠানো হচ্ছে পড়ুয়াদের। এবার ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহ দিতে স্কুলগুলিতে ফুটবল পাঠানোর কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার।

ফ্রেব্রুয়ারি মাস থেকে রাজ্যে ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনা করছে শিক্ষা দফতর। তার মধ্যে ছাত্রছাত্রীদের খেলাধুলায় আরও উৎসাহ দিতে এবার স্কুলে ফুটবল পাঠানোর কথা ভাবছে সরকার। রাজ্যের জেলবন্দি আসামিরা কেউ ছবি আঁকেন, কেউ ছেনি-হাতুড়ি হাতে স্থাপত্যকলায় মনোনিবেশ করেন। গান, আবৃত্তি, অভিনয়-সহ নানা সাংস্কৃতিক কাজেও আসামিদের উৎসাহ দেয় কারা দফতর। সম্প্রতি সংশোধনাগারের সদস্যরা এক লক্ষ ফুটবল তৈরি করেছেন। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, “সংশোধনাগারের সদস্যদের তৈরি ৫০ হাজার ফুটবল ইতিমধ্যে বিভিন্ন ম্যাচে ব্যবহৃত হয়েছে। বাকি ফুটবলগুলি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে বিতরণের কথা ভাবা হচ্ছে।”

কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁকে আসামিদের হাতে তৈরি ফুটবলগুলির কথা জানান কারামন্ত্রী। যুব ও ক্রীড়া দফতরের মাধ্যমে ক্লাবগুলিকে বিনামূল্যে ফুটবল বিতরণ নিয়েও আলোচনা হয়। এরপরই আসামিদের হাতে তৈরি ফুটবল স্কুল পড়ুয়াদের মধ্যে বিতরণ করার কথা ভাবছে রাজ্য সরকার।

আরও পড়ুন : দলবদলে ডিভোর্স হয় না: সৌমিত্রর নোটিশের পাল্টা চিঠিতে ধুয়ে দিলেন সুজাতা

Advt

Related articles

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...