Saturday, April 4, 2026

আশা-নিরাশার দোলাচলের মধ্যেই জিএসটি আদায়ে রেকর্ড গড়ে বাজেট পেশের পথে কেন্দ্র

Date:

Share post:

জানুয়ারি মাসের দেশজুড়ে জিএসটি (GST) সংগ্রহ ছাপিয়ে গেল অতীতের সমস্ত রেকর্ডকে। করোনার (Corona) দাপট সত্ত্বেও গত বছর ডিসেম্বরে মাসে জিএসটি আদায় ছাড়িয়েছিল ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ২০১৭ সালের জুলাইয়ে অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থাটি চালু হওয়া পর যা ছিল এক মাসে সর্বোচ্চ সংগ্রহ। এবার নতুন বছরের প্রথম মাসে সেই রেকর্ড টপকে জিএসটি আদায় হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকা।

গতকাল রবিবার, বছরের প্রথম মাসের শেষদিন ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত এই হিসেব প্রকাশ করেছে অর্থমন্ত্রক (Finance Ministry)। গত অক্টোবর থেকে লাগাতার চার মাস এই কর বাবদ আদায় ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। আজ, সোমবার বাজেটের (Central Budget) আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে।

এদিকে চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ৭২০ টাকা ৫০ পয়সা রইল। তবে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১৯৪ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬০৪ টাকা। বাজেটের আগেই হঠাৎ এমন দাম বৃদ্ধি একটা অংশের ক্ষোভের মুখে কেন্দ্র।

তবে আজ সাধারণ বাজেট পেশের আগে সরকারের কাছে আশার বিষয় হল আইএমএফের(IMF) একটি ভবিষ্যতবাণী। সেখানে বলা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ১১.৫ শতাংশ এবং ওই বৃদ্ধি নাকি চিনকেও টপকে যাবে। তবে আশঙ্কার কারণ হল অন্য একটি ভবিষ্যতবাণী। সেখানে বলা হয়েছিল, ভারতের অর্থনীতি সংকুচিত হতে পারে ৮ শতাংশ পর্যন্ত। সব মিলিয়ে আশা-নিরাশার দোলাচলে কিছুক্ষণ-এর মধ্যেই বাজেই পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...