Saturday, April 4, 2026

Budget 2021: আরও ১ কোটি ঘরে দেওয়া হবে বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ

Date:

Share post:

মানুষের কষ্ট দূর করতে উজ্জ্বলা যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছিল মোদি সরকার। ২০২১-২২ আর্থিক বছরের বাজেটে সেই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitharaman)।

সোমবার সংসদ ভবনে নির্মলা সীতারমণ জানান, করোনায় দেশজুড়ে লকডাউনের সময়েও দেশে জ্বালানি সরবারহ ধাক্কা খায়নি। দেশের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস সরবারহ করা হবে। সেই সঙ্গে পাইপ লাইনে গ্যাস সরবারহ করার প্রকল্পও আরও বাড়ানোর কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, এবার যানবাহনের জন্য বিভিন্ন শহরে CNG সরবারহ আরও বাড়ানো হবে। পাশাপাশি দেশের আরও ১০০ জেলায় পাইপ লাইনে রান্নার গ্যাস সরবারহ করা হবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর।

২০১৯ সালের মে মাসে চালু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

আরও পড়ুন-Budget 2021: বায়ুদূষণ রুখতে স্বেচ্ছায় যান বাতিল নীতি আনছে কেন্দ্র

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...