Wednesday, June 24, 2026

“টিকিট দিতাম না চোর-ডাকাতদের”, মমতার নিশানায় দলত্যাগীরা

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। লড়াইয়ের ময়দানে মূলত যুযুধান দুই পক্ষ তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। তবে নির্বাচনের আগে দলবদলের বাজারে বেশ এগিয়ে গেরুয়া শিবির। ভাঙন ধরেছে শাসক ঘাসফুল শিবিরে। কিন্তু দলবদলুদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) “অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন”-এর রাজ্য সম্মেলনের যোগ দিয়ে তেমনটাই বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

দলত্যাগী নেতানেত্রীদের একহাত নিয়ে মমতা বলেন, “কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। চিন্তা করার কোনও কারণ নেই। ওগুলোকে আমি এমনিতেই টিকিট দিতাম না। তৃণমূলই ফের ক্ষমতায় আসছে।”

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের আগে বিজেপি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। টাকা ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, “ভোটের সময় অনেক কথা বলা হয়। কিন্তু বাস্তবে তা পালন করা হয় না। আমরা করে বলি। ওরা যা বলে তা করে না। টাকা দেবে ওরা। নিয়ে নিন। তবে টাকা দিয়ে যেন ভোট করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এজেন্সি দিয়ে বেঁচে থাকুক বিজেপি। আমরা আপনাদের হৃদয়ে বাঁচব।”

রেশন ডিলারদের মমতা আরও একবার মনে করিয়ে দেন করোনা আবহে লকডাউন পর্বে রাজ্য সরকারের কী ভূমিকা ছিল। আর বিজেপি কীভাবে কুৎসা করেছে। তিনি বলেন, “কোভিডের সময় আমি নিজেও রেশন দোকানে ঘুরেছিলাম। ঠিকমতো চলেছে। একটা-দুটো রেশন দোকানে গন্ডগোল হয়েছে। তা নিয়ে অনেকে মিথ্যা কথা রটিয়ে দেয়। হামলাও করেছে। হিংসুটে লোকেরা কাজ নেই, কর্ম নেই। কৈকেয়ী, মন্থরার মতো কুটুস-কুটুস করে। কী করে চিমটি কাটা যায়।”

আরও পড়ুন:Budget 2021: আরও ১ কোটি ঘরে দেওয়া হবে বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ

Advt

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...