Wednesday, June 24, 2026

‘দেশের প্রতিটি কোনায় উন্নয়ন পৌছবে’, বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

Date:

Share post:

দেশের অর্থনীতিকে দিশা দেখাতে করোনার কঠিন পরিস্থিতির মাঝে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরই কেন্দ্রীয় সরকারের(central government) নয়া বাজেটের প্রশংসায় মুখর হয়ে উঠলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বাজেটকে জনকল্যাণমূলক ও উন্নয়নশীল বাজেট বলে উল্লেখ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala sitharaman) অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur) সহ তাদের গোটা টিমকে শুভেচ্ছা জানালেন তিনি। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন, এই বাজেট দেশের প্রতিটি কোনায় উন্নয়ন সাধন করবে।

২০২১-২২ কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর বাজেটের প্রশংসা করে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেট কৃষকের শ্রীবৃদ্ধির জন্য। সরকারের তরফে বাজেটে যে সমস্ত ঘোষণা করা হয়েছে তা কৃষকের উন্নতি সাধনের পথে নিয়ে যাবে। কৃষি মান্ডিগুলিকে আরও মজবুত করার জন্য দিশা নির্দেশ করা হয়েছে বাজেটে। ফলে এর দ্বারা এটা পরিষ্কার যে এই বাজেটের মূল লক্ষ্য গ্রাম ও কৃষকদের উন্নতি সাধন।’ পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের আত্মবিশ্বাসকে আরো বেশি উজ্জ্বল করে তুলতে চলেছে এই বাজেট। এর ফলে ইনফ্রাস্ট্রাকচারে বিপুল পরিবর্তন আসবে, একই সঙ্গে দেশের যুবসমাজকে প্রচুর কাজের সুযোগ তৈরি করে দেবে। প্রধানমন্ত্রী কথায়, করোনা পরিস্থিতির কারণে একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সেসবকে উত্তীর্ণ করে সরকার যে বাজেট তৈরি করেছে তাতে অত্যন্ত পারদর্শীতা নজরে পড়েছে।

আরও পড়ুন:Budget 2021: আরও ১ কোটি ঘরে দেওয়া হবে বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাজেটের ফলে দেশের মহিলাদের জীবন আরও সহজ ও সাবলীল হয়ে উঠবে। তাদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিকাঠামোগত ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধি ও চাকরির সুযোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে ভারত অত্যন্ত সক্রিয় ছিল। ওই সময় কালে যে আত্মনির্ভর ভারতের ঘোষণা করা হয়েছিল এই বাজেট সেই মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...