Thursday, April 9, 2026

পেপারলেস বাজেটকে “ভিশনলেস” বলে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই মোদি (Narendra Modi) সরকারের স্লোগান “ডিজিটাল ইন্ডিয়া” (Digital India)! সম্ভবত সেই স্লোগানকে জোরালো করতেই এই প্রথম দেশের কোনও অর্থমন্ত্রী (Finance Minister) ডিজিটালি বাজেট (Budget) পেশ করলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Shitaraman) এই বাজেট ইতিমধ্যেই “পেপারলেস বাজেট” (Paperless Budget) নামে বিখ্যাত হয়ে গিয়েছে। যদিও এই পেপারলেস বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ (MP) ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien) নির্মলার বাজেটকে একশো শতাংশ “ভিশনলেস” (Vision less) বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য বাজেট ভুয়ো বাজেট। এই বাজেটের থিম ”সেল ইন্ডিয়া” (Sale India), অর্থাৎ, দেশকে বেচে দাও।

এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের পর টুইট করে ডেরেক বলেন, রেল বিক্রি হয়ে গিয়েছে। বিমানবন্দর বিক্রি হয়ে গিয়েছে। বন্দর বিক্রি হয়ে গিয়েছে। বিমা বিক্রি হয়ে গিয়েছে। পাবলিক সেক্টর ইউনিটও বিক্রি হয়ে গিয়েছে। বাজেটে সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে কৃষকদের। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কিচ্ছু নেই। গরিব আরও গরিব হবে। ধনী আরও ধনী হবে। যাকে বলে দিশাহীন বাজেট।

টুইটে তৃণমূল সাংসদের আরও দাবি, ২০১১ সাল পর্যন্ত ৩৯,৭০৫ কিমি গ্রামীণ রাস্তা ছিল। এরপর ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৮,৮৪১ কিমি রাস্তা আরও তৈরি হয়েছে। সড়ক নির্মাণে বাংলা একনম্বরে। বাংলা যা আগেই করে ফেলেছে, আজ তা নিয়ে কথা বলছে কেন্দ্র। কেন্দ্র আজকে বলছে, বাংলায় ৬২৫ কিমি নতুন রাস্তা তৈরি করবে। আর পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে ৫,১১১ কিমি এবং ২০১৯-এ ১,১৬৫ কিমি রাস্তা তৈরি করে ফেলেছে।

আরও পড়ুন-ভোট-দরবার মমতার: লোকসভার খামতি বিধানসভায় পুষিয়ে দেবেন উত্তরবঙ্গের মানুষ

Advt

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...