Wednesday, June 24, 2026

৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি বিজেপির

Date:

Share post:

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মোট পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তনের রথযাত্রা (rathyatra of bjp)করবে বিজেপি। রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে লিখিত অনুমতি চাওয়া হল। দলীয় সূ্ত্রে জানা গিয়েছে রাজ্যের  মুখ্যসচিবের কাছে রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে ২০-২৫ দিন ধরে রাজ্যজুড়ে  রথযাত্রার পরিকল্পনা রয়েছে বিজেপির।

রথযাত্রা বিজেপির পুরনো, পরীক্ষিত এবং প্রমাণিত রাজনীতি। আটের দশকে এভাবেই রথযাত্রা বের করে রজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল বিজেপি। একুশের ভোটকে পাখির চোখ করে ফের রথযাত্রার রাজনীতি শুরু করতে চাইছে বিজেপি।   রথযাত্রার পোশাকি নাম ‘পরিবর্তনের রথযাত্রা’ (rathyatra of paribartan)।  যাত্রাপথ অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মোট পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তনের রথ বের হবে। রথগুলি ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। নবদ্বীপ থেকে যাত্রার সূচনা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তাঁর হাত দিয়ে আরও একটি রথযাত্রার সূচনা হবে। বাকি তিনটি রথযাত্রার সূচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্য  রথগুলির যাত্রা শুরু হবে কোচবিহার, কাকদ্বীপ, ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে। ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপের যাত্রা শুরু হয়ে শেষ হবে কলকাতায়। এদিকে তারাপীঠের যাত্রা শুরুর কথা ৯ ফেব্রুয়ারি।

Advt

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...