Thursday, March 19, 2026

বদলের ধারা অব্যাহত, ব্রিফকেস পাল্টে লালশালুর পর বাজেটে নির্মলার হাতে দেশি ট্যাব

Date:

Share post:

সংসদে বাজেট(budget) ইতিহাসের ধাঁধাটা প্রথমবার বদলে ছিলেন তিনি। সেই ব্রিটিশ আমল থেকে চলতে থাকা ব্রিফকেস পাল্টে ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala sitharaman) হাতে ছিল অশোক স্তম্ভের চিহ্ন দেওয়া লালশালু। তার ভিতরে ছিল বাজেটের নথি। মনে করা হয় বিদেশিসংস্কৃতি থেকে ভারত যে মুক্তি পেয়েছে তা বোঝাতেই ব্যবহার করা হয়েছিল এই লালশালু। এবার সেই পরিবর্তনের ধারা এগিয়ে গেল আরও একটি ধাপ। লালশালু মোড়া সেই খাতা পাল্টিয়ে এবার অর্থমন্ত্রী(finance Minister) নির্মলা সীতারামন ২০২১-এর সংসদে বাজেট পেশের মঞ্চে হাতে তুলে নিলেন মেড ইন ইন্ডিয়া ট্যাব(made in India tab)।

জানা গিয়েছে, সোমবার এই ট্যাব পড়েই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু কেন লালশালু মোড়া সেই খাতা পরিবর্তন করে ট্যাব হাতে নিলেন নির্মলা? বিশেষজ্ঞদের অনুমান, সাম্প্রতিক সময়ে ভারতের প্রযুক্তি বিপুল পরিমাণে অগ্রসর হয়েছে সমস্ত ক্ষেত্রে। অর্থনীতিতে গতি আনতে আত্মনির্ভরতার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এহেন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তি যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে তারই প্রামাণ্য হিসেবে বাজেট পেশ মেড ইন ইন্ডিয়া ট্যাব ব্যবহার করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন:মিয়ানমারে সেনা অভ্যুত্থান, গ্রেফতার সু চি সহ দেশের শীর্ষ নেতারা

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মাঝে এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার। নিশ্চিতভাবেই এই বাজেট সরকারের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। তবে লালসালু পাল্টে ভারতীয় প্রযুক্তির উন্নতির নিশান উড়িয়ে নির্মলা দেশীয় ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করলেও তাতে এখন দেশবাসীর জন্য কি থাকে নজর সেদিকেই।

Advt

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...