Monday, April 13, 2026

অর্থের যোগান দিতে সবকিছু ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে পারেন সীতারামন

Date:

Share post:

তলানিতে ঠেকে যাওয়া দেশের আর্থিক ভাণ্ডারে অর্থের যোগান দিতে ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে চলেছে মোদি সরকার৷ সোমবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (Union Budget’21) এমন ছবিই প্রতিফলিত হতে চলেছে বলে অর্থনীতিকদের আশঙ্কা ৷

২০২১-২২-এর ‘নিউ নর্মাল’ বাজেটে IDBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। এমনকী, তিনি IDBI ব্যাঙ্ক পুরোপুরি বিক্রি করে দেওয়ার ঘোষণাও পারেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই বাজেটে জীবনবিমা বা LIC-র ১০% থেকে ১৫ % শেয়ার বিক্রির প্রস্তাবও দিতে পারেন অর্থমন্ত্রী।

সব কিছু বিক্রি করে কোষাগার স্ফীত করা সুনিশ্চিত করতেই বিলগ্নিকরণের উপর জোর দিচ্ছেন নরেন্দ্র মোদি (PM Modi)৷ গত বছরের বাজেটে এর সূচনা করেছিলেন তিনি৷ “অর্থনৈতিক সংস্কার” কর্মসূচির মোড়কে ঢালাও বিক্রি করার ঘোষণা ছিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণে। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরুও করেছে মোদি সরকার৷ সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তার অঙ্গ হিসাবেই এবারের বাজেটে সীতারামন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে৷ এর মধ্যে IDBI ব্যাঙ্ককে সম্পূর্ণ বিক্রির প্রস্তাবও দেওয়া হতে পারে৷

প্রবল আর্থিক ঘাটতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার৷ খরচ অনুসারে অর্থের সংস্থান করাই এখন মোদি সরকারের কাছে একমাত্র চ্যালেঞ্জ। এখন দেখার এবারের বাজেটে নির্মলা সীতারামন ঠিক কী কী বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন৷

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...