Monday, March 2, 2026

বাজেটকে ‘দিশাহীন’ বললো কংগ্রেস, আপ জানালো, সবকিছু ‘বিক্রি’ করার সরকার

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনার মুখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কংগ্রেস নেতা আনন্দ শর্মা সোমবার বলেছেন, “দরিদ্র মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে এবং ফের কর্মসংস্থান সৃষ্টি করতে আরও সাহসী বাজেট প্রয়োজন ছিলো৷ পেশ করা বাজেটে তার কোনও প্রতিফলনই দেখা যায়নি” তিনি বলেন, “এই বাজেট নিশ্চিতভাবেই GDP হ্রাস করবে”৷ কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারি বলেছেন যে “বাজেট সম্পূর্ণভাবেই দিশাহীন৷ এই বাজেট দেখে স্পষ্ট হয়েছে, দেশের বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের কোনও ইচ্ছাই নেই”।

ওদিকে আম আদমি পার্টি (AAP) বাজেটে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাব নিয়ে কেন্দ্রকে উপহাস করেছে৷
রেল, বিমানবন্দরের ক্ষেত্রে যেভাবে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাব বাজেটে রাখা হয়েছে, তাকে নিশানা করে দিল্লি সরকার কেন্দ্রকে ব্যঙ্গ করে বলেছে, “এরা ‘বেচে দেওয়ার’ সরকার৷ রাস্তাঘাট, বিমানবন্দর, বিদ্যুৎ, ফসলের পাশাপাশি গুদাম বিক্রি করার জন্যও মোদি সরকারকে কার্যত বিদ্রূপ করেছে আম আদমি পার্টি।

Advt

spot_img

Related articles

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক...

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে...

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে।...

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...