Monday, June 22, 2026

এবার তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার

Date:

Share post:

একুশের নির্বাচনের (Assembly Election) আগে দলবদলুদের তালিকা লম্বা হচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিধায়ক (MLA) দীপক হালদার (Dipak Halder)। দীর্ঘদিন ধরে তিনি “বেসুরো” ছিলেন, সাম্প্রতিক সময়ে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এবার দল ছাড়ার সিদ্ধান্তটা পাকাপাকি ভাবে নিয়ে ফেললেন তৃণমূল (TMC) বিধায়ক।

দীপকবাবু দল ছাড়ার চিঠি ইতিমধ্যেই পোস্ট করে তৃণমূল ভবন ও দক্ষিণ ২৪ পরগনা দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর (Subhashis Chakraborty) বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। যদিও তৃণমূলত্যাগী বিধায়ক তাঁর আগামীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে, দীপক হালদারও বাকিদের মতো ঝাঁকের কই হয়েই জার্সি বদলে গেরুয়া শিবিরে যোগদান করবেন অদূর ভবিষ্যতে। এর আগে ২০১৫ সালে অবশ্য দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল দীপক হালদারকে একবার থেকে সাসপেন্ডও করেছিল। পরে অবশ্য ফের তাঁকে ফিরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপি (BJP) নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ঘনিষ্ঠ বলেই পরিচিত। শোভন যখন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন তখন তাঁর বৃত্তেই ঘোরাফেরা করতেন দীপক। শোভন বিজেপিতে সক্রিয় হতেই মাস খানেক আগে তার গোলপার্কের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন দীপক হালদার। তখন থেকেই চিত্রনাট্য পরিষ্কার হতে শুরু করে। আবার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের ধারণা, দীপকের পরবর্তী আলোচনা আস্তানা হতে চলেছে বিজেপি শিবির।

আরও পড়ুন:মধ্যবিত্তদের বাড়ি, বিশেষ ছাড় দিলেন সীতারামন

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...