Friday, February 27, 2026

দাম বাড়ল অধিক পণ্যের, কমলো হাতেগোনা, ভারী হল মধ্যবিত্তর কাঁধের বোঝা

Date:

Share post:

২০২১-২২ অর্থ বর্ষের নতুন বাজেটের গালভরা প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও বিশেষজ্ঞদের দাবি এই বাজেটে মধ্যবিত্তের কাঁধের বোঝা হালকা হওয়া তো দূরে থাক আরও বেশি করে ভারী হয়ে উঠল। নয়া বাজেটের তথ্য বলছে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে চলেছে। সে তুলনায় হাতেগোনা অল্প কিছু পণ্যের দাম কমানো হয়েছে।

এক ঝলকে দেখে নেওয়া যাক নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো ও কমল:

যে সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে
১. প্রতিবারের মতোই এবারও প্রত্যাশিতভাবে দাম বাড়ছে সিগারেট ও তামাকজাত দ্রব্যের।
২. চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত বিদেশি যন্ত্রপাতি।
৩. বিদেশি চটি।
৪. বিদেশি আসবাবপত্র।
৫. ওয়াল ফ্যান।
৬. টেবিল ক্লথ।
৭. চিনা সেরামিক বা পোর্সেলিন দিয়ে বানানো কিচেন ওয়্যার।
৮. ইস্পাত।
৯. তামা।
১০. ক্লে আয়রন।
১১. ক্যাটালাইটিক কনভার্টার
১২. যানবাহনের যন্ত্রাংশ (বৈদ্যুতিক যানবাহন বাদ)।

যে সমস্ত পণ্যের দাম কমতে চলেছে
১. আমদানি করা নিউজপ্রিন্ট
২. হালকা কাগজ
৩. পরিশুদ্ধ টেরেফথ্যালিক অ্যাসিড।
৪. স্কিম্ড দুধ।
৫. সয়া তন্তু।
৬. সয়া প্রোটিন।
৭. পশুখামারের দ্রব্যাদি ও কয়েক ধরনের মদ।

আরও পড়ুন:৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি বিজেপির

এর পাশাপাশি ঘুরপথে মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে বাজেটে পেট্রোল-ডিজেলে কৃষি সেস বসানোর ঘোষণা করা হয়েছে। প্রতি লিটারে পেট্রোলে ২.৫০ টাকা হিসেবে বসছে কৃষি সেস, লিটার পিছু ডিজেলে চাপছে ৪ টাকা কৃষি সেস। অন্যদিকে আবার বাড়তে থাকা সোনা রুপোর দামে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া সোনার দামে পতন ঘটতে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, ভারতে সোনার দামে ধরা থাকে আমদানি শুল্ক ও ৩% জিএসটি। এক্ষেত্রে আমদানি শুল্ক কমলে সোনার দামে যে পতন ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...