Wednesday, June 24, 2026

নার্সিং ট্রেনিংয়ের স্কুলের আড়ালে নীল ছবির কারবার! ধৃত ২

Date:

Share post:

নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে নীল ছবির শুটিংয়ের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, ইংরেজবাজার থানার পুলিশ সোমবার সন্ধেয় মালদহ শহরের সুভাষপল্লি এলাকায় হানা দিয়ে হাতেনাতে দুই মহিলাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত দুই যুবক পলাতক।

সুভাষপল্লির এক বাড়ি ভাড়া নিয়ে দুই যুবক এই নার্সিং ট্রেনিং স্কুল খুলে বসে ছিলেন। কয়েক মাস ধরেই এই নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে নীল ছবির শুটিং চলত বলে অভিযোগ। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়। অভিযোগ পেয়ে সোমবার সন্ধেয় ইংরেজবাজার থানার পুলিশ হানা দিয়ে দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনায় আর কেউ জড়িত কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...