Saturday, June 20, 2026

মোদি বনাম মমতা: ভোটের বাজারে হুগলিতে ছবির লড়াই

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। পরিবর্তন নাকি প্রত‍্যাবর্তন তা নিয়ে উত্তপ্ত ভোটবাজার। শাসক-বিরোধী উভয়পক্ষই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। উন্নয়ন না কি ভাঁওতা তা নিয়ে চর্চা চলছে রাজ‍্য জুড়ে। এরই মধ‍্যে ছবিযুদ্ধর আয়োজন করলেন হুগলির (Hoogli) শেওড়াফুলি মণ্ডলের বিজেপি কর্মীরা। স্টেশন সংলগ্ন পার্কে আয়োজন করা হল ছবির প্রদর্শনীর।

প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর (Prime Minister) ৬ বছর ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর (Chief Minister) ১০ বছরের কাজের খতিয়ান তুলে ধরা হয়।

বিজেপির (Bjp) অভিযোগ, বিগত ১০ বছরে উন্নয়নের নামে মিথ্যে বলা হয়েছে। রাজ‍্যে শিল্প নেই। কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের নাম ব‍্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সেই সমস্ত ঘটনার চিত্রায়ণ করে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে।

এর পাশাপাশি পথ চলতি মানুষ ও শিশুদের বিনামূল‍্যে দুধ খাওয়ান বিজেপি কর্মীরা। যদিও এই সমস্ত কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের (Tmc)। রাজ‍্য জুড়ে প্রচুর প্রকল্প চলছে। বিজেপির কর্মী-সহ তাদের পরিবার সে সবের সুফল ভোগ করছে। স্বাস্থ‍্য সাথীর বিরোধিতা করছে আবার নিজেরাই সেই কার্ড তৈরির জন‍্য লাইন দিচ্ছে। বিজেপি ধর্মের নামে মানুষের মধ‍্যে বিভেদ তৈরি করছে। ঠান্ডায় কৃষকরা আন্দোলন করছে। পুলিশ দিয়ে সেই কৃষকদের অত‍্যাচার, দমন করছে। বিজেপির মুখে উন্নয়নের কথা মানায় না বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন:কৃষকদের রুখতে কড়া প্রশাসন, রাস্তার মাঝে পোতা হল পেরেক সঙ্গে কংক্রিটের ব্যারিকেড

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...