Tuesday, June 16, 2026

তৎকাল বিজেপিতে ভরছে দল: মুকুলের বিরুদ্ধে ক্ষোভের আগুন পদ্মের অন্দরে

Date:

Share post:

যেভাবে শাসকদল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দিচ্ছে একের পর এক নেতা, তাতে বিজেপিকে এখন তৃণমূলের (Tmc) বি-টিম বলছেন অনেকেই। আর এই শিবির বদল প্রাক্তন তৃণমূল নেতা বর্তমানে বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের (Mukul Roy) হাত ধরে বলেই রাজনৈতিক মহলের। আর তার জেরেই এবার মুকুল রায়ের বিরুদ্ধে আদি বিজেপির বিক্ষোভের আঁচ দলের অন্দরে। সদ্য মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন জঙ্গলমহলের দুই দাপুটে নেতা জয়ন্ত মিত্র (Jayanta Mitra) ও বিদ্যুৎ দাস (Bidyut Das)। আর এই যোগদানের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপির নেতা-কর্মীরা। মুকুল রায় বিরোধী স্লোগানও তোলেন তাঁরা।

আদি বিজেপির নেতা-কর্মীদের মতে, কোনওভাবেই এই দুই তৎকাল নেতাকে দলে মানা যাবে না। তাঁদের এখনই দল থকে বহিষ্কার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে জবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নিচুতলার নেতা-কর্মীরা। জয়ন্ত মিত্র ও বিদ্যুৎ দাস বিজেপিতে যোগদানের পর বাঁকুড়া রানিবাঁধ বিধানসভা এলাকায় বিজেপির নিচুতলার কর্মীরা এতটাই ক্ষুব্ধ যে দুই নেতার বহিষ্কারের দাবিতে মিছিল করা হয়। মুকুল রায় বিরোধী স্লোগান তুলে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ পর্যন্ত করেন আদি বিজেপির নেতা-কর্মীরা।

 

তবে, শুধু বিজেপির নিচুতলার কর্মীরাই নন, বিক্ষোভে সামিল বিজেপির বুথ সভাপতি অজিত মুর্মুর (Ajit Murmu) স্ত্রীও। অভিযোগ, তাঁর স্বামীকে পঞ্চায়েত নির্বাচনের আগে পিটিয়ে খুন করা হয়। আর সেটা হয় সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিদ্যুৎ দাসের নেতৃত্বে। সেই স্মৃতি এখনও টাটটা। এরপরেও মুকুল রায়ের হাত ধরে বিদ্যুৎ দাস বিজেপিতে যোগদান মেনে নিতে পারছেন না গেরুয়া শিবিরের পুরনো সৈনিকরা। এর পাশাপাশি সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ আছে। সেই কারণে, বিজেপিতে এই দুজনকে মেনে নিতে পারছেন না স্থানীয় কর্মীরা। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, এলাকায় আন্দোলন করে কোনও সুরাহা না হলে, তাঁরা বিজেপির রাজ্য দফতরে গিয়ে আন্দোলন করবেন।

বিধানসভা নির্বাচন যত সামনে আসছে তৎকাল বিজেপিতে ভরে উঠছে পদ্ম শিবির। আর তাতেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন আদি নেতা-কর্মীরা। আর যাঁর কারণে তাঁদের এই পরিস্থিতি, তাঁর বিরুদ্ধেও ক্ষোভের আগুন জ্বলছে দলের অন্দরে।

Advt

 

 

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...