Tuesday, June 16, 2026

আজ ফালাকাটায় মমতা, উলুধ্বনি ও শাঁখে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি মহিলারা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ (North Bengal) সফরের আজ, মঙ্গলবার দ্বিতীয় দিন। প্রায় দু’বছর পর এদিন আলিপুরদুয়ার (Alipurduyar) জেলায় পা রাখবেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে ফালাকাটায় (Falakata) আদিবাসীদের একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন। যেখানে প্রায় ৮০০ পাত্র-পাত্রীর বিয়ের আয়োজন করা হচ্ছে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে। মূলত, এঁরা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা তাঁরা।

স্থানীয় তৃণমূল সূত্রে খবর, ফালাকাটায় মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামার পরে ও অনুষ্ঠান স্থলে পৌঁছানোর মুখে দলের মহিলাকর্মীরা উলুধ্বনি ও শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানাবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে এখন থেকেই মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বুধবার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা নিয়েও চলছে প্রস্তুতি।

 

তবে সরকারি অনুষ্ঠান বলে সেখানে উপস্থিত থাকতে পারবেন না দলীয় নেতা-কর্মী থেকে সমর্থকরা। তৃণমূলের (TMC) আলিপুরদুয়ার জেলা শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, দলের সকলে যাতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখতে পারেন, সে জন্য ফালাকাটার চারটি গুরুত্বপূর্ণ জায়গায় বসতে চলেছে জায়ান্ট স্ক্রিন। এ ছাড়াও হেলিপ্যাড থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত যাওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর সুযোগ পাবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Advt

Related articles

পর পর তিনদিন! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...