Sunday, June 21, 2026

আপাতত আরও ৩ মাস হিমঘরে NRC-CAA

Date:

Share post:

এখনই দেশজুড়ে লাগু হচ্ছে না এনআরসি (NRC)।নাগরিকত্ব সংশোধনী আইনও বা সিএএ (CAA) এখনই কার্ষকর করা হচ্ছে না। কেন্দ্রের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নাগরিকত্ব আইন চালু করার জন্য আরও অন্তত ৩ মাস সময় নিতে চাইছে মোদি (Modi) সরকার।

একদিকে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election), অন্যদিকে কৃষক আন্দোলন (Farmer Protest) নিয়ে উত্তপ্ত দেশ। তাই এনআরসি(NRC), সিএএ(CAA) নিয়ে এখনই নতুন করে কোনও বিক্ষোভ মাথাচাড়া সেটা চাইছে না কেন্দ্র। তাই করোনার প্রভাব কমলেও, NRC ও CAA-কে আপাতত আরও কিছু মাস হিমঘরে রাখতে চাইছেন মোদি-শাহরা। মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, সিএএ কার্যকর করার সময়সীমা ছিল আগামী ৯ এপ্রিল। তা বাড়িয়ে করা হল ৯ জুলাই।

গত বছরই সংসসদের দুই কক্ষে পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন(CAA)। ওই আইনের বলে ধর্মীয়ভাবে অত্যাচারিত বাংলাদেশ,পাকিস্তান, আফগানিস্থানের সংখ্যালঘু মানুষরা ভারতের নাগরিকত্ব পেতে পারেন। এখন ওই আইন দেশে লাগু করতে গেলে একটি রুল তৈরি (Rule Frame) করতে হয়। দেশে কীভাবে সিএএ আইন লাগু হবে তার একটি রূপরেখা থাকে ওই রুলে। এটি তৈরির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। কমিটি সেই রুল এখনও তৈরি করে উঠতে পারেনি, কারণটা অবশ্যই মহামারি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...