Monday, April 6, 2026

পুলিশের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আদায়ের চেষ্টা, খোঁজ চলছে মূলচক্রীর

Date:

Share post:

এবার পুলিশ অফিসারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের নামে খোলা হয়েছে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। সেখান থেকেই ওই অফিসারের বন্ধুদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মেসেঞ্জারে বলা হচ্ছে তাঁর স্ত্রী খুব অসুস্থ। তাই তাঁর টাকার প্রয়োজন। ইতিমধ্যেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

ইংরেজবাজার থানায় কর্মরত এএসআই সামসুদ্দিন আনসারীর নামে ফেক আইডি খোলা হয় বলে অভিযোগ। এই বিষয়ে ASI সামসুদ্দিন আনসারী জানান, মঙ্গলবার সকালে বন্ধু-বান্ধবদের ফোন মারফত তিনি বিষয়টি জানতে পারেন। তার স্ত্রী অসুস্থ বলে তার বন্ধু-বান্ধবদের কাছে ফেক ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে টাকা দাবি করা হয়। এরপরই তিনি সাইবার ক্রাইম থানার পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন-ভর্তুকিমুক্ত হয়ে কেরোসিনের দামও হবে লাগামছাড়া

Advt

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...