Friday, April 3, 2026

উত্তরবঙ্গ থেকে ফিরে ফের জেলা সফর, ঠাসা কর্মসূচি মমতার

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের (Assembly Election) আগে উত্তরবঙ্গকে (North Bengal) পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেখানে কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসূচি করছেন। আলিপুরদুয়ারে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচির পর আগামী সপ্তাহে ফের ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যের আরও ৩ জেলা সফরে যাচ্ছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমানের কালনায় (Kalna) সভা করবেন মমতা। ওই দিনই বর্ধমানের অন্য একটি অনুষ্ঠানে মাটি উৎসবের সূচনা করবেন তিনি। পরদিন অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি চলে যাবেন মুর্শিদাবাদ (Murshidabad)। সেখানেও জনসভা রয়েছে তাঁর। ১১ ফেব্রুয়ারি মালদহে (Malda) একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী (CM)।

আরও পড়ুন:বিধানসভা ভোট: প্রার্থীদের বাজেট বেঁধে দিল কমিশন, লেনদেন করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে

নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। যেসব জায়গায় তৃণমূল কিছুটা দুর্বল, সেইসব জায়গাকেই জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ আসনের একটাও পায়নি তৃণমূল। ফলে উত্তরবঙ্গ ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ। এবারও সেখানে আশানুরূপ ফল হওয়ার সম্ভাবনা কম, তাই মুর্শিদাবাদ ও মালদহকেও টার্গেট করেছেন মমতা। ওই দুই জেলায় সংখ্যালঘু ভোট বেশি। উত্তরবঙ্গে ফল খারাপ হলে তা মালদহ, মুর্শিদাবাদ থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির। অন্যদিকে, বর্ধমানের কিছু জায়গায় দুর্বল হয়েছে শাসক দল। বর্ধমানের উপরেও বিশেষ নজর দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...