Saturday, April 4, 2026

মেট্রো ডেয়ারি কাণ্ডে কেভেন্টার্সের দুই অফিসে ইডির হানা

Date:

Share post:

মেট্রো ডেয়ারি কাণ্ডে (Metro diary) ম্যায়াঙ্ক জালানের (Mayank Jalan) কেভেন্টার্সের (keventers) দুটি অফিসে বৃহস্পতিবার অভিযান চালাল ইডি। দিল্লি থেকে ইডির (enforcement directorate) একটি দল এসে এই অভিযান চালায়। তার মধ্যে রয়েছে ডিএইচএলে (DHL) সংস্থার হেড অফিস। সাংসদ অধীর চৌধুরীর (Adhir Chowdhury) পিআইএলের (PIL) পরিপ্রেক্ষিতেই মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর (Trancefer of share) নিয়ে ইডির তদন্ত শুরু হয়েছে।

মেট্রো ডেয়ারি প্রকল্পে মিল্ক ফেডারেশনের অংশীদারিত্ব ছিল ৪৭% এবং কেভেন্টার্সের ৫৩%। পরে কেভেন্টার্সের ৮৫ কোটি টাকা দিয়ে মিল্ক ফেডারেশনের (Milk federation) ৪৭% শেয়ারও কিনে নেয়। অভিযোগ, এরপর মেট্রো ডেয়ারির এই প্রকল্পের শেয়ার প্রথমে ১১০ কোটি টাকা দিয়ে সিঙ্গাপুরের মাডালা ( Madala of Singapur) নামে একটি সংস্থার কাছে হস্তান্তর করে কেভেন্টার্স। এরপর কেভেন্টার্সেরই আর একটি সহযোগী সংস্থা ৬০ কোটি টাকার ডিভেঞ্চার ইস্যু করে মাডালার হয়ে। সব মিলিয়ে ১৭০ কোটি টাকার লেনদেন। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, কম দামে শেয়ার ছেড়ে এই লেনদেনে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এই লেনদেনে প্রভাব খাটিয়ে বড়সড় আর্থিক তছরূপ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এই তদন্তে নামে ইডি। সেই কারণেই বৃহস্পতিবারের তল্লাশি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...