Tuesday, May 26, 2026

‘কৃষক আন্দোলন দেশের আভ্যন্তরীণ সমস্যা’, টুইটে বার্তা সচিন-সৌরভদের

Date:

Share post:

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি সরব হয়ে উঠেছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা। তালিকায় রিহানা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ(Greata Thunbarg) ভারত সরকারের পদক্ষেপের বিরোধিতা করে টুইট করেছেন। তাদের সেই টুইটের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ। এবার দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম টুইট করলেন সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। দেশবাসীকে একজোট থাকার আবেদন জানিয়ে টুইট করলেন তিনি। শুধু তাই নয় সচিনের এই টুইট রিটুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। সকলেরই এক বক্তব্য ভারত নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতা রাখে।

রিহানা, গ্রেটা থুনবার্গ এর মত ব্যক্তিত্বদের ট্যুইটের পর এদিন টুইট করে সচিন টেন্ডুলকর লেখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷ অনিল কুম্বলে টুইট করে লিখেছেন, ‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷’ এদের টুইট রিটুইট করেছেন সৌরভ গাঙ্গুলী।

পাশাপাশি এই ঘটনায় জেরে টুইট করে বিরাট কোহলি লিখেছেন, ‘এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই সবপক্ষ শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব।’ সকলের বক্তব্যে অবশ্য এটাই বিষয় ধরা পড়েছে তাহলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করার কথা।

আরও পড়ুন:লখনউ বিমানবন্দরে ধর্নায় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

প্রসঙ্গত কৃষক আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটির টুইট ভারতের ভাবমূর্তিকে ক্রমাগত বিঘ্নিত করছিল। এহেন পরিস্থিতিতে পাল্টা বিবৃতি দিয়ে কড়া অবস্থান নেয় ভারতের বিদেশমন্ত্রক। সতর্ক করা হয় টুইটারকে। এই আন্দোলন দিয়ে এবং আন্তর্জাতিক মহলের অতি সক্রিয়তার বিরুদ্ধে টুইট করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ভারতের বদনাম করার প্রতিবাদে পাল্টা ট্যুইটারেও #IndiaAgainstPropaganda এবং #IndiaTogether হ্যাশট্যাগে ঝড় ওঠে।

Advt

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...