Friday, April 3, 2026

উত্তরবঙ্গ উৎসবের শুরু হল কোচবিহারে

Date:

Share post:

উদ্দীপন, উন্মীলন ও উজ্জীবন উদযাপনের উৎসব,’ উত্তরবঙ্গ উৎসব’ শুরু হলো কোচবিহারে। বুধবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান প্রমুখ। দুদিনের এই অনুষ্ঠানে প্রথমদিন থাকছে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় তথা শেষ দিনে উপস্থিত থাকছেন প্রখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সি।

এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘দশম তম বর্ষে পদার্পণ করল এই উত্তরবঙ্গ উৎসব স্থানীয় জনজাতির কৃষ্টি সংস্কৃতি মানোন্নয়ন এবং প্রসারের ক্ষেত্রে উত্তরবঙ্গ উৎসব এর গুরুত্ব অপরিসীম’। চলতি মাসের ১০তারিখ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে উত্তরবঙ্গ উৎসব এর অঙ্গ হিসেবে উৎসব অডিটোরিয়ামে রাজবংশী ভাষা সহ আঞ্চলিক ভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- বিজেপির রথযাত্রা: বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, অনুমতি লাগবে স্থানীয় প্রশাসনের

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...