Sunday, April 5, 2026

আপত্তিকর মন্তব্য: বর্ধমানে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের

Date:

Share post:

আপত্তিকর মন্তব্য করার জন্য এবার শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। বৃহস্পতিবার, বর্ধমান (Bardhawan) আদালতে ওই মামলা দায়ের হয়েছে। অভিষেকের আইনজীবী অমিতকুমার নাগ (Amitkumar Nag) জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য এই মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করেছেন।

দলবদলের পরেই বিভিন্ন জনসভা থেকে তৃণমূল (Tmc) সাংসদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু। তৃণমূলের অভিযোগ, অভিষেককে নিশানা করে একের পর এক ‘আপত্তিকর’ মন্তব্য করা হচ্ছে। অভিষেকের আইনজীবী জানান, ওই মন্তব্য প্রত্যাহার করার জন্য শুভেন্দুকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু শুভেন্দু তা না করায় মামলা করেন অভিষেক।

তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কোণঠাসা হয়ে বিজেপি। সেই কারণেই বিজেপি নেতারা আপত্তিকর ভাষায় আক্রমণ করছেন”।

তবে, বিজেপি-র বর্ধমান জেলা নেতৃত্বের মতে, আইন আছে, তাই মামলা দায়ের হয়েছে। নির্বাচনে জবাব দেবেন মানুষ। এবার এই মামলা কোন পথে গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন –জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পাকস্থলিতে বিরিয়ানি-চিপস, পুলিশের নজরে দারোয়ান

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...