Monday, April 6, 2026

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা

Date:

Share post:

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউটাউনে আজাদ হিন্দ স্মারক তৈরি হবে। জানালেন মুখ্যমন্ত্রী। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, নেতাজির নামে প্রতি জেলায় একটি করে ‘‌জয় হিন্দ ভবন’‌ নির্মাণ করা হবে। নেতাজি সম্পর্কিত পঠন পাঠন, গবেষণা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভবনগুলি ব্যবহৃত হবে। ‘‌নেতাজি ব্যাটেলিয়ান’‌ নামে একটি বাহিনীর নামকরণ হবে কলকাতা পুলিশে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করার জন্য একটি যোজনা কমিশন গঠনের কথাও শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারও নাম দেওয়া হবে নেতাজির নামে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫ কোটি। যুব সম্প্রদায়ের বৃত্তিমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘‌তরুণের স্বপ্ন’ নামে এক সরকারি কর্মসূচির কথাও এদিন বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...