Sunday, June 14, 2026

শততম টেস্টে শতরান রান করে নতুন কীর্তি স্থাপন করলেন রুট

Date:

Share post:

কেরিয়ারের শততম টেস্টে শতরান করলেন ইংল‍্যান্ড অধিনায়ক( england captain ) জো রুট (jeo root)। আর এই শতরানের সুবাদে নতুন কীর্তি স্থাপন করলেন তিনি। ভারত-ইংল‍্যান্ড (india vs england)ম‍্যাচে শতরানের সুবাদে কিংবদন্তিদের সঙ্গে নাম লেখালেন রুট।

শুক্রবার থেকে শুরু হল ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ। এই ম‍্যাচেই কেরিয়ারের শততম ম‍্যাচ খেলতে নেমেছিলেন রুট। আর শততম ম‍্যাচে নেমে শতরান করলেন তিনি। প্রথমদিনের শেষে ১২৮ রান করে অপরাজিত রুট। ভারতের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান করেন তিনি।

রুট হলেন বিশ্বের নবমতম ব্যাটসম্যান, যিনি শততম টেস্টে শতরান করলেন। ১৯৬৮-র অ্যাশেজে প্রথম এই কীর্তি গড়েন কলিন কাউড্রে। শততম টেস্টে সবার উপরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। সিডনি শততম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’ইনিংসেই শতরান করেছিলেন তিনি।

আরও পড়ুন:দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল‍্যান্ডের রান সংখ্যা ২৬৩, শতরান রুটের, দুই উইকেট নিলেন বুমরাহ

Advt

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...