Wednesday, June 24, 2026

খুশির জোয়ার শেয়ারবাজারে, ফের নয়া রেকর্ড সেনসেক্সে-নিফটির

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,৭৩১.৬৩ (⬆️ ০.২৩%)

🔹নিফটি ১৪,৯২৪.২৫ (⬆️ ০.১৯%)

দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার গত কয়েকদিন ধরেই। বুধবারই ৫০ হাজারের গণ্ডি পার করে নতুন রেকর্ড গড়েছিল সেনসেক্স। এরপর থেকে প্রতিদিন নয়া রেকর্ড গড়ছে দেশের শেয়ারবাজার। শুক্রবারও সে ধারা অব্যাহত রইল। সেনসেক্সের পাশাপাশি এদিন রেকর্ড গড়েছে নিফটিও। দিনের শেষে দেখা গেল কার্যত শিখর ছুঁয়ে ১১৭.৩৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ২৮.৬০ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট একের পর এক নয়া ঘোষণার ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। সেই ধারা অব্যাহত রেখে শুক্রবারও খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১১৭.৩৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৭৩১.৬৩।

আরও পড়ুন:‘চুপ থাকব না’, কৃষক সমর্থনে এবার কমলা হ্যারিসের ভাইজি মিনা

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ২৮.৬০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯২৪.২৫। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...