Monday, June 22, 2026

চাক্কা-জ্যাম কর্মসূচিকে ঘিরে অশান্তির আঁচ ছড়াল দিল্লিতে, আটক ৫০

Date:

Share post:

কৃষকদের চাক্কা-জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ রাজধানীতে। শনিবার মধ্য দিল্লির শহিদী পার্কের কাছে কৃষকদের চাক্কা-জ্যাম’কে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই আটক করা হয়েছে ৫০ জনকে।

তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দিল্লি সীমান্তের কাছে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। তাঁরা তাঁদের দাবি থেকে সরতে অনড়। শনিবার সকাল থেকেই চাক্কা জ্যাম কর্মসূচির জন্য নিরাপত্তায় মোড়া হয়েছে দিল্লিকে। দিল্লির মেট্রো স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। মজুত রাখা হয়েছে জলকামান। এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তা নিয়ে বাড়তি সতর্ক ছিলেন প্রতিবাদী কৃষকরাও। তাতেও অশান্তির আঁচ এসে পড়ল দিল্লির বুকে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শহিদী পার্ক থেকে আটক করা বিক্ষোভকারীদের চাক্কা জ্যাম কর্মসূচি শেষ হওয়ার পরই ছেড়ে দেওয়া হবে।

শনিবারের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জম্মু-পাঠানকোট হাইওয়ে অবরুদ্ধ করেন প্রতিবাদী কৃষকরা। পঞ্জাবেও একইরকমভাবে জাতীয় সড়কের উপর বলতাড়া টোল জ্যাম করেন তাঁরা। রাজস্থান-হরিয়ানার কাছে শাহজাহানপুর সীমান্তের কাছে জাতীয় সড়কেও চলেছে অবরোধ। পাশাপাশি দেশের একাধিক জায়গায় পালিত হয় কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি। বেঙ্গালুরুতে একটি থানার বাইরে বিক্ষোভরত কৃষকদের আটক করে পুলিশ।

আরও পড়ুন-কৃষকদের চাক্কা জ্যামে পূর্ণ সমর্থন রাহুল-প্রিয়াঙ্কার

Advt

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...