Tuesday, June 23, 2026

শুভেন্দুর আইনি নোটিশের মাত্র 2 ঘণ্টার মধ্যে জবাব অভিষেকের

Date:

Share post:

আইনি নোটিশ পাওয়ার মাত্র দু ঘণ্টার মধ্যে তার জবাব দিলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়ে শনিবার সকালেই চিঠি পাঠান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার উত্তরে দু ঘণ্টার মধ্যেই আইনজীবীর চিঠি পাঠান অভিষেক। সেখানে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) লেখেন, শুভেন্দুর উদ্দেশ্যে লেখেন মানহীনের মানহানির কী হবে! তাঁর মক্কেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। কারণ তার প্রমাণ রয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজির যে অভিযোগ করা হয়েছে- তা সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে করা হয়েছে। আর নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীকে ভিডিওটি টাকা নিতে দেখা গিয়েছে। অভিযোগ করা হয়, সারদা-নারদ মামলা থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু।

এরপরই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, তাঁর মক্কেল দুবারের সাংসদ (MP)। সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। দায়িত্বশীল পদে রয়েছেন। তাঁকে বারবার ‘অপরিণত’ বলে কটাক্ষ করাটা শুভেন্দু অধিকারীর নিরাপত্তাহীনতার পরিচয় দেয়। চিঠির শেষে অভিষেকের আইনজীবী লেখেন, শুভেন্দু অধিকারী বাকি যে অভিযোগ করেছেন সেগুলি উত্তর দেওয়ার যোগ্যই নয়।

এত দ্রুত আইনি নোটিশের উত্তর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ফ্রন্ট ফুট থাকলেন বলে মত রাজনৈতিক মহলের।

Advt

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...