Friday, April 3, 2026

ভারতীয় করোনা টিকা কিনতে চায় আরো ২৫টি দেশ, বললেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

উপরে সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাক্সিন কোভিশিল্ডের (covishield)  ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে যতই বিতর্ক থাক, অন্তত ১৫ টি দেশ ইতিমধ্যেই এই ভ্যক্সিন কিনতে চেয়েছে। সেই ১৫টি দেশে পাঠানোও হয়ে গিয়েছে কোভ্যাক্সিন।  আরও ২৫টি দেশ কিনতে চেয়ে আগ্রহ-পত্র পঠিয়েছে। শনিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (foreign affairs minister S Jaishankar)। জয়শঙ্কর  এদিন বলেন, “ইতিমধ্যেই ভারতে দুটি ভ্যাকসিন উপলব্ধ।  দুটিই যে সফলভাভের কার্যকরী তা প্রমাণিত।  ভবিয্যতে আরও কয়েকটি ভ্যাকসিন ছাড়পত্র পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)ভারতকে বিশ্বের ঔষধালয় হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যেই আমরা একযোগে কাজ করছি।”

এদিন অমরাবতীতে একটি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, “আপাতত দরিদ্র, সাশ্রয়ী ও ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সরাসরি চুক্তি করেছে, এমন তিনধরনের দেশ ভারতে তৈরি ভ্যাকসিনের আবেদন জানিয়েছে। যতদূর আমি জানি, এখনও অবধি মোট ১৫টি দেশে ভারতের তৈরি করোনা টিকা পাঠানো হয়েছে। ”তিনি জানান, আরও ২৫টি দেশ এই ভ্যাকসিনের জন্য আবেদন জানিয়েছে। বিদেশমন্ত্রী আরও জানান, বেশ কিছু দরিদ্র দেশকে বিশেষ ছাড়ে করোনা টিকা দেওয়া হয়েছে।অন্যদিকে, ভারত যে দামে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে টিকা কিনছে, সেই মূল্যেই করোনা টিকা রপ্তানির আবেদন জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এছাড়া বেশ কয়েকটি দেশ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভ্যাকসিন কিনতেও আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যেই ভারতে জরুরিভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের “কোভ্যাকসিন” (Covaxin) ও সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার “কোভিশিল্ড” (Covishield)।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...