Friday, June 26, 2026

চালকের আসনে রুট বাহিনী, দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ৮উইকেট হারিয়ে ৫৫৫

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড টেস্ট ( india vs england) ম‍্যাচে চালকের আসনে ইংল‍্যান্ড। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ৮উইকেট হারিয়ে ৫৫৫। ইংল‍্যান্ডের দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক জো রুটের ( joe root) । ২১৮ রান করেন তিনি।

শনিবার ম‍্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই দাপুটে ব‍্যাট করতে থাকে ইংল‍্যান্ড। বেন স্টোকসকে সঙ্গী করে এদিন রানের পাহাড় গড়েন অধিনায়ক জো রুট। ২১৮ রান করেন রুট। কেরিয়ারে শততম টেস্টে দ্বিশতরান করেন তিনি। ওপর দিকে স্টোকস করেন ৮২ রান। ব‍্যাটলার করেন ৩০ রান। ওলি পপি করেন ৩৪ রান। ভারতীয় বোলারদের নিয়ে এদিন কার্যত ছেলে খেলা করেন রুট, স্টোকসরা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম।

দ্বিতীয় দিনে ভারতের লক্ষ‍্য হবে, ইংল‍্যান্ড ব‍্যাটসম‍্যানদের তাড়াতাড়ি আউট করা, শুক্রবার প্রথমদিনের শেষে এমনটাই বলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোথায় কি? আউট করা তো দূর, ম‍্যাচে দেখা যায় একের পর ফিল্ডিং ভুল, ক‍্যাচ মিস,যা নিয়ে প্রশ্ন তুলছে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।

আরও পড়ুন:শততম টেস্টে দ্বিশতরান রুটের

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...