Saturday, April 4, 2026

বাড়ছে তাপমাত্রা, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকেই

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বাড়ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহর ও শহরতলী এলাকায় রবিবার সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে, আজ রাতের দিকে দু-এক পশলা এবং রবিবার সকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে। সে ক্ষেত্রে শীতের আমেজ থাকবে আরও বেশ কিছুদিন। তবে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও সিকিমেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা এখন ওঠানামা করলেও ফেব্রুয়ারির শেষে পশ্চিমবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এতদিন পর্যন্ত রাজ্যে কোনও বাধা ছাড়াই প্রবেশ করতে পারছিল উত্তুরে হাওয়া। আর এর জেরেই কমছিল তাপমাত্রার পারদ। কিন্তু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন-ফের দাম বাড়ল পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের, মধ্যবিত্তের মাথায় হাত!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...