Tuesday, March 31, 2026

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে মালদহে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি,কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের। শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান ও প্রতিবাদ করেন তৃণমূল যুব কংগ্রেস। অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু, সুমালা আগরওয়ালা,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মালদহে সফরকে কটাক্ষ করেন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি বলেন, “জেপি নাড্ডা আসাতে মালদহে কোনও প্রভাব পড়বে না। এখানে এসেছে গ্রামে খিচুড়ি খাবেন চলে যাবেন। সারা দেশ ও বাংলার পাশাপাশি মালদহ জেলাতেও কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ করায় বিজেপির কর্মীরা যেভাবে তৃণমূলীদের ওপর আক্রমণ করছে। তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। এবং বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে।”

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে মালদহে আন্দোলনে বামেরাও

Advt

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...