Wednesday, March 25, 2026

খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রীগ দাবিই মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে WBCS অফিসারদের বক্তব্য, সরকারের এই ভূমিকায় সর্বস্তরের সরকারি অফিসারেরা উপকৃত হবেন৷ রাজ্য সরকারের এই অফিসারদের বেশির ভাগ দাবিই ঝুলে থাকায় সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সমাধান- বৈঠকে অফিসারদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

◾IAS অফিসারদের মতো WBCS-দেরও পৃথক ‘পে-রুল’ তৈরি হবে৷

◾গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় BDO-দের৷ ফলে তাঁরা ছুটি নিতে পারতেন না। এবার থেকে BDO-রা বছরে ৩০ দিনের ‘লিভ এনক্যাশমেন্ট’-এর সুযোগ পাবেন।

◾ডেপুটি ম্যাজিস্ট্রেটরা বিশেষ ভাতা হিসাবে ১২০০ টাকা করে পাবেন।

◾WBCS অফিসারদের জন্য এতদিন বিশেষ সচিবের ৬০টি এবং যুগ্মসচিবের ২১৫টি পদ ছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো যথাক্রমে ১০০ এবং ২৫০।

◾যুগ্মসচিব থেকে বিশেষ সচিব পদে যেতে বহু দিন সময় লাগত। এ বার দ্রুত পদোন্নতি হবে।

◾যুগ্মসচিব পদে ২ বছর কাজ হয়ে গেলে ওই পদে কর্মরত ৪০ শতাংশ অফিসারদের জন্য নতুন ‘পে-স্কেল’ তৈরি করবে রাজ্য।

◾এতদিন ৮ বছর এবং ১৬ বছর চাকরির করলে পরবর্তী ‘পে-স্কেল’-এ যেতে পারতেন গ্রুপ-এ অফিসার। এখন ১৬ বছরের সময়সীমা কমে হল ১৪ বছর। এর ফলে SDO এবং জেলায় বিশেষ পদে কর্মরতরা সুবিধা পাবেন।

◾একজন WBCS অফিসারের IAS হতে ২৭ থেকে ২৯ বছর লাগে। অথচ WBPS-রা বা পুলিশরা ১০-১২ বছরেই IPS হতে পারেন। কেন্দ্রের নিয়মে বলা আছে, যে বছর একজন WBCS অফিসার IAS-এ উন্নীত হওয়ার সুযোগ পাবেন, সে বছর তাঁর বয়স ৫৬-র বেশি হওয়া চলবে না। এতে অনেকেই সুযোগ হারান। এই নিয়মের ফলে জুনিয়র অফিসাররাই IAS-এর সুযোগ পান। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, IAS হওয়ার যোগ্যতা থেকেও নিয়মের ফাঁসে কোনও WBCS অফিসার তা হতে না পারলে সংশ্লিষ্ট WBCS অফিসারকে বেতন এবং আর্থিক সুবিধা IAS-দের হারেই দেবে রাজ্য।

Advt

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...