Tuesday, April 7, 2026

কেন্দ্রের কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আরামবাগে রোড শো শতাব্দী-সুজাতার

Date:

Share post:

আরামবাগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রোড শো-কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা পদযাত্রা করল আরামবাগ তৃণমূল (TMC)। পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। একইসঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলে যোগদানকারী সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-ও। শনিবার আরামবাগের কালিপুর থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত চলে এই রোড শো।

মূলত কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই রবিবার এই মিছিলের আয়োজন করে তৃণমূল। দিনকয়েক আগেই এই রুটেই রোড শো করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এদিন তারই পাল্টা রোড শো করল তৃণমূল। রবিবারের তৃণমূলের মিছিলে ভিড় উপচে পড়ে। স্তার দু’ধারে অসংখ্য উৎসাহী মানুষকে এদিনও ভিড় জমাতে দেখা যায়। সকলেই হাত নেড়ে অভিনন্দন জানান শতাব্দী রায়কে৷ পাল্টা হাত নেড়ে তাঁদের অভিনন্দন জানান তিনিও। এদিনের মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগান। কোথাও আবার ডিজে মাইক বাজিয়ে চলল ‘খেলা হবে’। তৃণমূলের এদিনের মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান সুজাতা থেকে অপরূপা পোদ্দাররা।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে আচমকা মিছিলের রুট বদলের দায়ে দুই কৃষক নেতা বহিষ্কার

Advt

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...