Saturday, June 27, 2026

বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লড়তে চেয়ে অখিলেশের চিঠি মমতাকে

Date:

Share post:

বাংলার ভোটে এবার অনুপ্রবেশ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। তবে একা নয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী লড়াইয়ে নামতে চায় তারা। আর এই কারণে অখিলেশের দলের চিঠি তৃণমূল নেত্রীর কাছে পাঠানো হয়েছে বলে খবর। প্রস্তাব, কয়েকটি আসন তৃণমূল ছেড়ে দিক সমাজবাদী পার্টিকে। সর্বশক্তি দিয়ে তাহলে তারা বিজেপির বিরুদ্ধে নামবে।

তৃণমূল কংগ্রেস কী করবে? দলের তরফে এ নিয়ে কেউ এখনও মুখ খোলেননি। কিন্তু সমাজবাদী পার্টি জানিয়েছে, শাসক দলের তরফে যদি কোনওরকমের ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে এসপি বাংলার ভোটে ১০-১২টি আসনে প্রার্থী দিতে পারে। একাই লড়তে পারে। অখিলেশের দল আগেই তৃণমূলের দিকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। তাদের স্পষ্ট কথা ২০১৭ সালে যেভাবে ঘৃণা আর ধর্মীয় রাজনীতির আগুন জ্বালিয়ে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেভাবে পশ্চিমবঙ্গেও চেষ্টা চলছে। মানুষকেই তার জবাব দিতে হবে।

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...