Saturday, June 20, 2026

সব নির্বাচনই চ্যালেঞ্জের: সাংবাদিক বৈঠকে জানালেন নতুন সিপি, নজরে সাইবার ক্রাইম

Date:

Share post:

সব নির্বাচনই চ্যালেঞ্জের- দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সৌমেন মিত্র (Soumen Mitra)। সোমবার লালবাজারে (Lalbazar) সাংবাদিক বৈঠক করে তিনি সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, এবারের নির্বাচন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কি না? তার উত্তরে নতুন পুলিশ কমিশনার জানান, সব নির্বাচনই চ্যালেঞ্জের। কলকাতা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। নির্বাচনেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

সাংবাদিক বৈঠকে সৌমেন মিত্র বলেন, ইদানিং সাইবার ক্রাইম (Cyber Crime) অত্যন্ত বেড়ে গিয়েছে। সেই অপরাধ দমন করতে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। শহরবাসীকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন নতুন নগরপাল।

আরও পড়ুন:ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

বৈঠকের শেষের দিকে কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিদিনের প্রেস বিবৃতি দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান সাংবাদিকরা। এর উত্তরে সৌমেন মিত্র বলেন, করোনাকালে এই রোজকার প্রেস বিবৃতি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন অতিমারি আইনের প্রেক্ষিতে কী করা যায় সেদিকটা তিনি খতিয়ে দেখছেন। তবে একইসঙ্গে তিনি বলেন, “আমি সব সাংবাদিককেই সম্মান করি। সাংবাদিকরা (Journalist) যাতে সঠিক তথ্য সময়মতো পান তার জন্য চেষ্টা করা হবে”। সিপির মতে, ঠিকমতো তথ্য না পেলে ভুল খবর প্রচার সম্ভাবনা থাকে। সেটা পুলিশ বা সাংবাদিক কোনও পক্ষের জন্যই ঠিক নয়। সুতরাং সন্ধেবেলায় পুলিশের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়ার পুরনো প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

Advt

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...