Monday, April 6, 2026

জয়নগর থানা এলাকায় ২২৫টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধনে সাংসদ প্রতিমা মণ্ডল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডলের এলাকা উন্নয়ন তহবিল থেকে জয়নগর থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হল। একই সঙ্গে জয়নগর থানাতে সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষের শুভ উদ্বোধনও হল এদিন। জয়নগর থানার অন্তর্গত ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে এই সিসিটিভি বসানো হয়েছে। মোট ২২৫টি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে ওই এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করতে পারবে পুলিশ।

এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল। প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলাশাসক ডঃ পি উল্গানাথন। বিশেষ অতিথি হয়ে এসেছিলেন কামনাশীষ সেন সহ আরও অনেকে।

Advt

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...