Wednesday, June 24, 2026

মতুয়া সভায় গুরুত্ব! কাকদ্বীপের রথযাত্রার সূচনা করছেন না অমিত

Date:

Share post:

ঠাকুরনগরকে গুরুত্ব দিতে বাদ পড়ছে কাকদ্বীপ। কোচবিহারে রথ যাত্রার সূচনা করলেও কাকদ্বীপে অমিত শাহর (Amit shah) হাত ধরে হচ্ছে না বিজেপির (Bjp) পরিবর্তন যাত্রা- এমনটাই সূত্রের খবর। রাজ্যে এসে ১১ ফেব্রুয়রি ঠাকুরনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই খবর জানিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেদিনই বাংলা জোড়া কর্মসূচি শাহর।

বৃহস্পতিবার, ঠাকুরনগরে (Thakurnqgar) সভার পাশাপাশি কোচবিহার থেকে রথযাত্রা সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন ঠাকুরনগরের জনসভায়। রাজ্যের ৫টি ‘পরিবর্তন যাত্রা’র মধ্যে একটি হওয়ার কথা ছিল কাকদ্বীপে। কিন্তু ঠাকুরনগরের সভাকেই বেশি গুরুত্ব দিয়ে মতুয়া সমাবেশেই যোগ দিতে চান অমিত শাহ। ফলে পিছিয়ে দেওয়া হয়েছে কাকদ্বীপের কর্মসূচি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনকী দলের সঙ্গে একটা সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া ও সিএএ (CAA) নিয়ে কেন স্পষ্ট ঘোষণা করছে না দল? কেন্দ্র কী চায়? সেটা ঠাকুরনগরে এসে স্পষ্ট জানান অমিত শাহ।

৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভা হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়। বাতিল হয় সভাও। কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন মতুয়ারা। এবং তাঁদেরই অপর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এই বিষয় নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।

আরও পড়ুন:বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

সম্প্রতি জানা যায় ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠাকুরনগরে সভা করবেন তিনি। সিএএ নিয়ে এদিন কোনও বার্তা দিতে পারেন বলেও আশা মতুয়া সম্প্রদায়ের মানুষের। কিন্তু মতুয়া ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে কাকদ্বীপের রথযাত্রা সূচনা আপাতত স্থগিত রাখল বিজেপি।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...