Friday, April 3, 2026

আগামী দু’বছরের মধ্যে শেষ হয়ে যাবে মেট্রোর তিনটি রুটের কাজ

Date:

Share post:

আগামী দু’বছরের মধ্যে জোকা-মোমিনপুর(joka-mominpur), কবি সুভাষ-সায়েন্স সিটি(kabi subhas-science city) এবং নোয়াপাড়া-বিমানবন্দর (noapara-airport) রুটে মেট্রোর (metro)কাজ শেষ হয়ে যাবে। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ সিনহা। মেট্রোর জিএম জানালেন, খুব শিগগিরই প্রস্তাবিত নতুন তিনটি রুটেও মেট্রো (Kolkata Metro) চালু হয়ে যাবে। এর জন্য প্রয়োজনীয়  টাকা তাঁরা পেয়েছেন। ফলে আগামী দু’বছরের মধ্যে মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্যও বাকি টাকা পাওয়া গিয়েছে। ফলে আগামী দু’বছরে মধ্যে শেষ হয়ে যাবে ওই রুটেও কাজ শেষ হয়ে যাবে। অন্যদিকে তারাতলা ও মাঝেরহাট হয়ে জোকা-মোমিনপুর মেট্রোর কাজও একই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যদিও, কবি সুভাষ থেকে বিমানবন্দরের প্রকল্প এখনই শেষ হচ্ছে না। তবে দু’ বছরের মধ্যে কবি সুভাষ থেকে সায়েন্স সিটি পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Advt

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...