Saturday, April 4, 2026

BJP-র পরিবর্তন রথযাত্রাকে ঘিরে উত্তেজনা বেলডাঙায়

Date:

Share post:

বিজেপির (BJP) পরিবর্তন রথযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

অভিযোগ, বিজেপির পরিবর্তন রথযাত্রা বাধা দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, বিজেপির তরফে আগেই রথযাত্রার রুট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই রাস্তায় অশান্তির আশঙ্কা করেছিল পুলিশ। সেই কারণে অন্য রাস্তা দিয়ে রথযাত্রার পরামর্শ দেওয়া হয়েছিল। সে কথা মানেনি বিজেপি কর্মীরা। সোমবার বিজেপি নেতৃত্ব বেলডাঙা ও হরিহরপাড়া দিয়েই রথ নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতেই পুলিশ বাধা দেয়।

পুলিশ জানিয়েছে, বিজেপিকে আগেই বলা হয়েছিল যে ৩৪ নম্বর জাতীয় সড়কের বেলডাঙা থেকে বহরমপুর পর্যন্ত রথযাত্রা করা যাবে। এছাড়া অন্য কোনও রাস্তা ব্যবহার করা যাবে না। বাকি এলাকা গুলি মুসলিম অধ্য়ুষিত হওয়ায় উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা ছিল। কিন্তু তারা কথা শোনেননি। ওই রাস্তা দিয়েই রথযাত্রা করেন। দীর্ঘক্ষণ পর শান্ত হয় এলাকা।

আরও পড়ুন-পরিবর্তনযাত্রায় যোগ দিতে কোচবিহারে আসছেন শাহ, সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা বিজেপির

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...