Saturday, June 13, 2026

৫১ হাজার পার সেনসেক্সের, ১৫ হাজার ছাড়ালো নিফটি, নয়া রেকর্ড শেয়ারবাজারের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৩৪৮.৭৭ (⬆️ ১.২২%)

🔹নিফটি ১৫,১১৫.৮০ (⬆️ ১.২৮%)

দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার গত কয়েকদিন ধরেই। সোমবার সেই ধারা অব্যাহত রেখে নয়া রেকর্ড গড়ল দেশের শেয়ারবাজার। এদিন ৫১০০০ এর গণ্ডি পার করলো সেনসেক্স। পাশাপাশি ১৫০০০ এর সীমানা টপকে রেকর্ড গড়েছে নিফটিও। দিনের শেষে দেখা গেল কার্যত শিখর ছুঁয়ে ৬১৭.১৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ১৯১.৫৫ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে একের পর এক নয়া ঘোষণার ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। সেই ধারা অব্যাহত রেখে সোমবারও খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬১৭.১৪ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৩৪৮.৭৭।

আরও পড়ুন:বিজেপির চাপেই কি সেলেবদের এক সুরে টুইট? তদন্তে মহারাষ্ট্র সরকার

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১৯১.৫৫ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,১১৫.৮০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...